প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের প্রবর্তক মোড় শাখাটি সম্প্রতি নতুন ঠিকানা—ইকুইটি পয়েন্ট, হোল্ডিং # ১৩৫, কে.বি. ফজলুল কাদের রোডে স্থানান্তর করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী স্থানান্তরিত ভবনে শাখাটির কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান এস এম নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ওয়াহিদুর রহমান, প্রবর্তক মোড় শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ওসমান প্রমুখ। বিজ্ঞপ্তি