ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে ব্যাংকের রাজশাহী ও খুলনা অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে গত শনিবার পাঁচ দিনব্যাপী ‘ইনভেস্টমেন্ট প্রসিডিউর’-বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আতাউর রহমান, রাজশাহীর আঞ্চলিকপ্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইনভেস্টমেন্ট মনিটরিং অ্যান্ড রিকভারি ডিভিশনের প্রধান এ কে এম আবু ছগীর চৌধুরী ও রাজশাহী শাখার ব্যবস্থাপক মোহা. মোসফিকুর রহমান। কর্মসূচিতে ব্যাংকের রাজশাহী ও খুলনা অঞ্চলের ৩৪ জন কর্মকর্তা অংশ নেন। বিজ্ঞপ্তি।