প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মালেক। এ ছাড়া সভায় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, উপব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী এবং কোম্পানিসচিব এস এম নজরুল ইসলামসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সভায় ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।