ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি গাজীপুরের রাজেন্দ্রপুরের ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত হয়।সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া সভাপতিত্ব করেন।এতে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কুদ্দুস, আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় কোম্পানির ২০১০ সালের ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের মুনাফা অর্জন, আমদানি-রপ্তানি ব্যবসা, ক্ষুদ্র ও কৃষিঋণসহ মহিলা উদ্যোক্তাদের ঋণ প্রদান, শ্রেণীবিন্যাসিত ঋণ আদায় এবং স্বল্পতর মুনাফায় আমানত সংগ্রহ ও বিনিয়োগের বিষয়ে গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।