প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইউনিয়ন ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে এ চুক্তিতে স্বাক্ষর করেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী এবং ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী, আন্তর্জাতিক বিভাগের প্রধান ফয়েজ আহম্মেদ, ইউনিয়ন ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. রফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।