ফার্স্ট সিকিউরিটি ও শমরিতা হাসপাতালের মধ্যে চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড মেডিকেল সার্ভিসের জন্য শমরিতা হাসপাতাল লিমিটেডের সঙ্গে করপোরেট হেলথ কেয়ার চুক্তি স্বাক্ষর করেছে।ফার্স্ট সিকিউরিটির পক্ষে বিপণন, উন্নয়ন ও জনসংযোগ বিভাগের প্রধান আজম খান ও শমরিতা হাসপাতালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ বি এম হারুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। এ সময় প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।