ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ও প্লাসিড এক্সপ্রেসের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও প্লাসিড এক্সপ্রেসের মধ্যে সম্প্রতি রেমিট্যান্স বা প্রবাসী আয়ের বিষয়ে একটি করপোরেট চুক্তি হয়েছে।ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান ফয়েজ আহমেদ এবং প্লাসিড এক্সপ্রেসের প্রতিনিধি মোহাম্মদ শরীফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কুদ্দুস ও বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।