ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কেশবপুরে শাখা খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের পাঁজিয়া সড়কের ত্রিমোহিনী মোড়ের আঁখি প্লাজায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ৮৮তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের অন্যান্য শাখার মতো এই শাখা থেকেও গ্রাহকেরা অনলাইন ব্যাংকিং-সেবা নিতে পারবেন।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া প্রধান অতিথি হিসেবে গত মঙ্গলবার শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমান উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট মো. আজম খান ও মো. আবদুল ওয়াদুদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবদুর রশিদ, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবদুর রউফ এবং মাগুরা, নড়াইল ও বাগেরহাট শাখার ব্যবস্থাপকেরা, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষকেরা উপস্থিত ছিলেন। এ এ এম জাকারিয়া বলেন, দ্রুততার সঙ্গে গ্রাহকদের ব্যাংকিং-সেবা দেওয়াই হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মূল লক্ষ্য।