ফার্স্ট সিকিউরিটি ব্যাংক-ট্রান্সফাস্ট চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের অর্থ সহজে ও দ্রুত সময়ে দেশে পাঠানোর জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল) ও ট্রান্সফাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এফএসআইবিএলের প্রধান কার্যালয়ে গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত চুক্তি বিনিময় করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজী ওসমান আলী ও ট্রান্সফাস্টের ডিরেক্টর-ইএমইএএ সামির ভিদাতে। এ সময় আরও উপস্থিত ছিলেন এফএসআইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, উপব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ের, আন্তর্জাতিক বিভাগের প্রধান ফয়েজ আহমেদ, মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আজম খান, আন্তর্জাতিক বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোশাররফ হোসেন, রেমিট্যান্স ইনচার্জ ফরহাদ রেজা এবং ট্রান্সফাস্টের কান্ট্রি হেড মোহাম্মদ খায়রুজ্জামান। বিজ্ঞপ্তি।