ফার্স্ট সিকিউরিটি ব্যাংক নারায়ণগঞ্জে শাখা চালু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের একটি শাখা খোলা হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থপনা পরিচালক আবদুল কুদ্দুস, মতিঝিল শাখার প্রধান সৈয়দ ওয়াসেক মো. আলী, বিনিয়োগ প্রশাসন বিভাগের প্রধান এস এ এম সলিমুল্লা, দিলকুশা শাখার প্রধান আবদুল আজিজ, সাধারণ সেবা বিভাগের প্রধান কাজী মো. আমানউল্লা, তথ্যপ্রযুক্তি (আইটি) প্রধান তাহের আহমেদ চৌধুরী, বিপণন ও উন্নয়ন বিভাগের প্রধান আজম খান, কোম্পানি সচিব হান্নান খান, শাখাপ্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।