ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে নতুন দুই ডিএমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী ওসমান আলী ও সৈয়দ হাবিব হাসনাত সম্প্রতি পদোন্নতি পেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হয়েছেন। এর আগে তাঁরা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। কাজী ওসমান ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ২০০০ সালে তিনি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) হিসেবে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে যোগ দেন। সৈয়দ হাবিব ১৯৮৬ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে যোগ দিয়ে ব্যাংকিং জীবন শুরু করেন ১৯৯৯ সালে তিনি এভিপি হিসেবে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে আসেন। বিজ্ঞপ্তি।