ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তৃতীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ঢাকায় রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া সভাপতিত্বে করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কুদ্দুস ও সৈয়দ ওয়াসেক মো. আলী, আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ২০১১ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তি।