ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সিরাজগঞ্জ শাখার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সিরাজগঞ্জ শাখার উদ্বোধন
ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সিরাজগঞ্জ শাখার উদ্বোধন

শরিয়াভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে সিরাজগঞ্জে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সিরাজগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী শাখাটির উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান আজম খান, সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আরিফুর রহমান। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।