ফায়সাল হায়দার কিউবির নতুন সিইও হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবি বাংলা-দেশের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফায়সাল হায়দার। তিনি কিউবি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বিদায়ী সিইও জেরি মবসের স্থলাভিষিক্ত হয়েছেন।ফায়সাল হায়দার ২০ বছরের বেশি সময় ধরে সফলতার সঙ্গে ব্যাংকিং, ম্যানুফ্যাকচারিং, টেলিযোগাযোগসহ বিভিন্ন খাতে কাজ করেছেন। এর মধ্যে তিনি ১০ বছরের অধিক সময় টেলিযোগাযোগ খাতে বিভিন্ন কৌশলগত ও শীর্ষস্থানীয় পদগুলোতে দায়িত্ব পালন করেন। তিনি কিউবি বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।বিদায়ী সিইও জেরি মবস্ বলেন, ‘বাংলাদেশে কিছু প্রতিভাবান মানুষের সঙ্গে কাজ করা আমার জন্য ছিল অত্যন্ত আনন্দের বিষয়। আমি গর্ববোধ করছি যে আমার দায়িত্ব স্থানীয় কর্মীদের সমন্বয়ে গঠিত টিম বা দলের হাতে দিয়ে যেতে পারছি।’ বিজ্ঞপ্তি।