ফায়েকুজ্জামান আইসিবির নতুন এমডি
মো. ফায়েকুজ্জামান সম্প্রতি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।মো. ফায়েকুজ্জামান ১৯৭৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে সম্মানসহ প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে একই বছরে সিআই লিমিটেডে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ১৯৮০ সালে বাংলাদেশ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে (বর্তমানে বিআইএম) ম্যানেজমেন্ট কাউন্সিলর এবং ১৯৮৫ সালে আইসিবিতে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগ দেন। তিনি আইসিবির এজিএম, ডিজিএম ও পরিচালনা পর্ষদের সচিব, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি আইসিবির মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পান। ২০০৭ সালে তিনি অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান। বিজ্ঞপ্তি।