ফিনএক্সেল যাত্রা শুরু করেছে
ব্যবসার বিভিন্ন দিক নিয়ে কাজ করার লক্ষ্যে দেশে ফিনানশিয়াল এক্সিলেন্স লিমিটেড (ফিনএক্সেল) নামের একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে।সম্প্রতি ফিনএক্সেলের পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহেদ নোমান।সভায় উপস্থিত ছিলেন পর্ষদের সদস্য সাজ্জাদ জহির, মির্জা আমিনুর রহমান, মো. আরিফ আল ইসলাম, ফাহমিদা খাতুন, এ জেড এম সাইফুদ্দিন, আরিফ ইকবাল, আসমা বানু, নাসিরউদ্দীন চৌধুরী, মাজেদুর রহমান, ফারজানা চৌধুরী (গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রতিনিধি), মো. আবদুল মঈন (লঙ্কা-বাংলা সিকিউরিটিজের প্রতিনিধি), শফিক-উল-আজম (মাইডাস ফিন্যান্সের প্রতিনিধি), নুরুল আলম তালুকদার (অগ্রণী ব্যাংক লিমিটেডের প্রতিনিধি) ও নুর-এ-আলম চৌধুরী (ডেটা এজের প্রতিনিধি)।ফিনানশিয়াল এক্সিলেন্স লিমিটেড (ফিনএক্সেল) দেশের আর্থিক খাতের বিভিন্ন বিষয় নিয়ে কাজ শুরু করেছে। বিজ্ঞপ্তি।