ফিনিক্স ইনসিওরেন্স কোম্পানির বিশেষ সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিনিক্স ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় বিশেষ সাধারণ সভা সম্প্রতি কোম্পানির পরিচালক দীন মোহাম্মদের সভাপতিত্বে ঢাকা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ও অনুমোদিত মূলধন বৃদ্ধিসংক্রান্ত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত মেমোরেন্ডাম এবং আরটিক্যাল অব অ্যাসোসিয়েশনের সংশোধনে বিশেষ রেজ্যুলিউশন গ্রহণের সম্মতি প্রকাশ করেন। সভায় কোম্পানির পরিচালকদের মধ্যে আবদুুর রহমান, মোবারক আলী, মাজহারুল হক, আজিজ-আল-মামুদ, মেহেরুন হক, ইভানা ফাহমিদা মোহাম্মদ, রোক্সানা বেগম, মঞ্জুরুল হক, বদরুদ্দোজা মান্নান, ওয়াসিফ আহামেদ, মোহাম্মদ হায়দার আলী এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।