ফিনিক্স ইনস্যুরেন্সের নতুন এমডি মো. জামিরুল এএমডি ইমাম শাহীন
মো. জামিরুল ইসলাম সম্প্রতি ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন। এর আগে তিনি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন।এ ছাড়া মো. ইমাম শাহীন ডিএমডি থেকে পদোন্নতি পেয়ে কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হয়েছেন।জামিরুল ইসলাম ১৯৮৭ সালে ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানিতে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ১৯৮৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে তিনি কোম্পানির ডিএমডি এবং ২০১০ সালে এএমডি হিসেবে পদোন্নতি পান। ইমাম শাহীন ফিনিক্সে যোগ দেওয়ার আগে এশিয়া ইনস্যুরেন্সে এসইভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৮৯ সালে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দিয়ে বিমা পেশা শুরু করেন। বিজ্ঞপ্তি।