ফিনিক্স ইনস্যুরেন্সের পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ইনস্যুরেন্সের উদ্যোক্তা-পরিচালক এম এ মজিদ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, এম এ মজিদ ফিনিক্স ইনস্যুরেন্সের এক লাখ ২৫ হাজার শেয়ার কিনতে চান। তিনি বিদ্যমান বাজারমূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে এই শেয়ার কিনতে আগ্রহী।