ফিনিক্স ফাইন্যান্স পেল বিআইডির পুরস্কার
স্পেনের মাদ্রিদভিত্তিক প্রখ্যাত ব্যবসায়িক সংগঠন বিজনেস ইনিশিয়েটিভ ডিরেকশনস (বিআইডি) বাংলাদেশের ফিনিক্স ফাইন্যান্সকে ইন্টারন্যাশনাল স্টার অ্যাওয়ার্ড ফর কোয়ালিটি (আইসাক) গোল্ড ক্যাটাগরিতে পুরস্কৃত করেছে। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিআইডি ইন্টারন্যাশনাল স্টার অ্যাওয়ার্ড ফর কোয়ালিটি কনভেনশনে ফিনিক্স ফাইন্যান্সের চেয়ারম্যান দীন মোহাম্মদ এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম ইন্তেখাব আলমের হাতে পুরস্কারটি তুলে দেন বিআইডির প্রেসিডেন্ট ও সিইও জোসে ই প্রিয়েতো। বিআইডি ২৪ বছর ধরে পৃথিবীর বিভিন্ন কোম্পানিকে মান ও উৎকর্ষ অর্জনের জন্য পুরস্কৃত করে আসছে। বিআইডি বিশ্ব কংগ্রেস ১১৮টি দেশ থেকে কোম্পানিগুলোকে বাছাই করেছিল এবং আইসাক প্রবিধান ও কিউসি ১০০ টোটাল কোয়ালিটি মডেল নীতিমালার ভিত্তিতে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডকে উপরিউক্ত পুরস্কার গ্রহণের জন্য মনোনীত করেছিল। বিজ্ঞপ্তি।