ফিনিক্স ফাইন্যান্সের শেয়ারের অভিহিত মূল্য এখন ১০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে কমিয়ে ১০ টাকায় নির্ধারণ এবং প্রতি ১০০ শেয়ারে একটি মার্কেট লট করা হয়েছে।ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির দ্বিতীয় বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব, পরিচালক মো. আবদুল মজিদ, রফিকুল ইসলাম খান, আবদুল কাদির চৌধুরী ও মো. হায়দার আলী, ব্যবস্থাপনা পরিচালক এস এম ইন্তেখাব আলম, উপব্যবস্থাপনা পরিচালক শাহ আলম এবং কোম্পানির সচিব মোহাম্মদ সাইদুজ্জামান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।