ফিনিক্স ফাইন্যান্সের ২০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ২০১২ সালের শেয়ারধারীদের জন্য ২০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে।ঢাকার কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ১৮তম বার্ষিক সাধারণ সভাই এই বোনাস শেয়ার অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান দীন মোহাম্মদ। সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব, পরিচালক আবদুর রহমান ও মোবারক আলী, প্রতিনিধি পরিচালক মঞ্জুরুল হক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম ইন্তেখাব আলম, ডিএমডি এম শাহ আলম এবং সচিব মোহাম্মদ সাইদুজ্জামান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।