ফিনিক্স ফিন্যান্সের ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসইর ওয়েবসাইটে আজ মঙ্গলবার প্রকাশিত খবরে জানা যায়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারধারী এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে প্রতি দশটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা আগামী ২১ জুন সকাল ১১টায় কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৯ এপ্রিল। গত বছরের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ৩.৮১ টাকা এবং প্রতি শেয়ারে প্রকৃত সম্পদ মূল্য ২৬.৪৫ টাকা।