ফিন্যান্স এশিয়ার দৃষ্টিতে সিটি এশিয়ার সেরা ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিন্যান্স এশিয়ার বিবেচনায় সিটি এশিয়ার ২০০৯ সালের সেরা ব্যাংক হিসেবে মনোনীত হয়েছে। এ ছাড়া সিটি এশিয়ার সেরা বাণিজ্যিক ব্যাংক এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক হিসেবে পুরস্কার পেয়েছে।এশিয়ার শীর্ষস্থানীয় ম্যাগাজিনটির সম্পাদকমণ্ডলী সম্প্রতি সিটিকে পুরস্কারের জন্য মনোনীত করে।এ ব্যাপারে ম্যাগাজিনটি বলেছে, গুরুত্বপূর্ণ বিষয় হলো, সিটি এই অঞ্চলে পাকাপোক্ত বাণিজ্যিক উপস্থিতির পাশাপাশি প্রধান বাজারগুলোতে বিনিয়োগ অব্যাহত রেখেছে এবং এর কনজুমার ফ্র্যাঞ্চাইজগুলোকেও সুরক্ষিত করে তুলেছে।বাংলাদেশে সিটির ব্যবস্থাপনা পরিচালক মামুন রশীদ এ প্রসঙ্গে বলেন, ‘এই পুরস্কারকে আমরা গ্রাহকসহ সব পক্ষের প্রতি সিটির প্রতিশ্রুতির স্বীকৃতি বলে মনে করি।’ বিজ্ঞপ্তি।