ফিন্যান্স এশিয়ার পুরস্কার পেয়েছে সিটিব্যাংক এনএ
সিটিব্যাংক এনএকে এশিয়ার শ্রেষ্ঠ ইক্যুইটি ও ফরেন এক্সচেঞ্জ হাউস পুরস্কারে ভূষিত করেছে ফিন্যান্স এশিয়া ম্যাগাজিন। ২০০৯ সালের জুন থেকে পরবর্তী ১২ মাসের ইক্যুইটি ও ফরেন এক্সচেঞ্জ হাউস কার্যক্রমের জন্য সম্প্রতি এ পুরস্কার দেওয়া হয়।এ প্রসঙ্গে ফিন্যান্স এশিয়া বলেছে, বিশ্ববাজারের অর্থনৈতিক মন্দা চলাকালে এবং পরবর্তী সময়েও লাগসই বিনিয়োগ সমাধানের ফলে গ্রাহকদের মধ্যে সিটি যে ব্যাপক আস্থার সৃষ্টি করেছে, সে জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।এশিয়ায় আর্থিক খাতের বিকাশের সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান বৈদেশিক মুদ্রার লেনদেনে ও ঝুঁকি ব্যবস্থাপনার চাহিদা মেটাতে সাম্প্রতিককালে সিটির ইলেকট্রনিক ট্রেডিং প্লাটফর্ম প্রবর্তনকে সময়োপযোগী হিসেবে চিহ্নিত করেছে ফিন্যান্স এশিয়া। তাদের মতে, বৈদেশিক মুদ্রার লেনদেনে অন্যতম উদ্ভাবন ছিল সিটির ভোলাটিলিটি টার্গেট অপশন, যা স্বল্প সুদের বেশি অস্থিতিশীল বাজারে সাধারণ অপশনের চেয়ে অধিক কার্যকর। বিজ্ঞপ্তি।