ফিন্যান্সএশিয়ার পুরস্কার পেয়েছে স্ট্যানচার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবারও ফিন্যান্সএশিয়ার দেওয়া ‘বাংলাদেশের সেরা বিদেশি বাণিজ্যিক ব্যাংক ২০১০’ শীর্ষক পুরস্কার লাভ করেছে।হংকংয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককেইব ব্যাংকের পক্ষে ফিন্যান্সএশিয়ার পুরস্কারটি গ্রহণ করেন।জিম ম্যাককেইব বলেন, ‘আমরা এই অর্জনে অত্যন্ত আনন্দিত এবং বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সমৃদ্ধ ভবিষ্যৎ নিয়েও উচ্ছ্বসিত।’ বিজ্ঞপ্তি।