ফিন্যান্সিয়াল সাপোর্ট সার্ভিসের সঙ্গে জনতা ব্যাংকের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবলোপনকৃত ঋণের পরিমাণ কমিয়ে আনার লক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড ও বেসরকারি এজেন্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট সার্ভিসের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি হয়েছে।জনতা ব্যাংকের ঋণ আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো, সিরাজুল ইসলাম এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মো. মমিন উল্লাহ পাটোয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।এ সময় অন্যান্যের মধ্যে জনতা ব্যাংকের পরিচালক এ কে এম শাহজাহান কামাল, সিইও ও এমডি এস এম আমিনুর রহমান এবং মহাব্যবস্থাপক মো. আয়াত আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।