ফিরে এল কেএফসি ক্রাশারস
ভোজনবিলাসী মানুষের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে মজাদার স্বাদের ‘ক্রাশারস’ এখন থেকে আবার পাওয়া যাবে কেএফসিতে। সবার ব্যাপক আগ্রহের কারণে এ খাবারটিকে স্থায়ীভাবে খাদ্য তালিকায় যোগ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গত অক্টোবর স্বল্প পরিসরে ক্রাশারস বাজারে ছাড়ে কেএফসি।কেএফসির অনন্য স্বাদের খাদ্য তালিকায় যোগ হওয়া এ খাবারটি তৈরি হয় চকলেট, কুকি বিটস, কফি, ডেইরি ও বরফ দিয়ে।কেএফসি ক্রাশারসে আছে পাঁচটি মজাদার ফ্লেভার। এগুলো হলো—চকো ল্যাশ, চারড কফি, স্ট্রবেরি স্মুদি, ভার্জিন মোহিটো ও ব্ল্যাক মোহিটো। যা শুধু কোনো পানীয় পান করার অভিজ্ঞতা নয়, বরং এটি মজার একটি খাবারের অভিজ্ঞতা এনে দেবে।।এ ব্যাপারে ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী বলেন, ‘ক্রাশারস নিয়ে মানুষের যে সাড়া আমরা পেয়েছি, তা সত্যিই আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। আর কেএফসি-ভক্তদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা দেশজুড়ে নির্বাচিত কিছু দোকানে ক্রাশারস নিয়ে এসেছি ।’বাংলাদেশে কেএফসি পরিচালনা করছে ট্রান্সকম ফুডস লিমিটেড। এটি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ ট্রান্সকমের একটি অঙ্গ প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।