ফিলিপস নিয়ে এল নতুন সিনেমা স্কোপ এলসিডি টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত ব্র্যান্ড ফিলিপস বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এল বিশ্বের প্রথম সিনেমা স্কোপ এলসিডি টেলিভিশন সিনেমা ২১:৯। ৫৬ ইঞ্চি ফুল-এইচডি পর্দার এই টিভিতে একই সঙ্গে পাওয়া যাবে ছবি ও শব্দের মানের অসাধারণ এক সমন্বয়।ঢাকার একটি হোটেলে গত মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে ফিলিপসের বাজারজাত এ টেলিভিশনের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আরশাদ হক, ফিলিপস কনজুমার লাইফস্টাইলের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিক্রয় পরিচালক উরাসিনী পাটারাসংক্রাম এবং সিনিয়র কাস্টমার মার্কেটিং ম্যানেজার আর্থার ভ্যান ডার ওয়াটারেন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, ট্রান্সকম ডিজিটালের নির্দিষ্টসংখ্যক শোরুমে পাওয়া যাবে ফিলিপসের এই ৫৬ ইঞ্চি এলসিডি টেলিভিশন। বিজ্ঞপ্তি।