ফিলিপসের থ্রিডি এলইডি টিভি এখন দেশের বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাজারে ফিলিপস তাদের নতুন পণ্য ২১:৯ সিনেমাস্কোপ ৫৮ ইঞ্চি থ্রিডি এলইডি টিভির (৫৮পিএফএল ৯৯৫৫) বিপণন কার্যক্রম শুরু করেছে।ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পণ্যের বিপণন কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে ট্রান্সকম ইলেকট্রনিকসের হেড অব বিজনেস জাফরুল আলম খান, ফিলিপস কনজ্যুমার লাইফ স্টাইলের এশিয়া ও প্যাসিফিকের বিক্রয় পরিচালক উরাসিনে পাতারাসাংক্রাম ও বিপণন ব্যবস্থাপক ববি জনসন এবং ট্রান্সকমের বিজ্ঞাপনী ও জনসংযোগ প্রতিষ্ঠান পেপার রাইম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার বোস উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বলা হয়, অত্যাধুনিক এই পণ্যটি দেশে টিভি দেখায় নতুন এক অভিজ্ঞতার পথিকৃৎ হয়ে থাকবে। এই সিনেমাস্কোপ ৫৮ ইঞ্চি থ্রিডি এলইডি টিভিতে কম বিদ্যুৎ খরচ এবং ঝকঝকে ও প্রাণবন্ত ছবি প্রদর্শিত হয়।ফিলিপস মনে করে, কাঠামোর সঙ্গে সংযোগকৃত উচ্চ শক্তিসম্পন্ন থ্রিডি ট্রান্সমিটারের মাধ্যমে এই টিভিটি সম্পূর্ণ এইচডি থ্রিডি মানের সিনেমা প্রোপোরশন ছবি নিশ্চিত করে। বিজ্ঞপ্তি।