ফু-ওয়াং ফুডস ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফু-ওয়াং ফুডস তার শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছে।
গাজীপুরের হোতাপাড়ায় ২৬ ডিসেম্বর প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানায় অনুষ্ঠিত ১৭তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদিত হয়।
সভায় ফু-ওয়াং ফুডসের পরিচালনা পর্ষদের সভাপতি মো. সাদেক সভাপতিত্ব করেন। এতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরী, উপদেষ্টা ফোরকান আহমেদ, কোম্পানি সচিব আবদুল হালিম ঠাকুর প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত শেয়ারধারীরা ৩০ জুন শেষ হওয়া বছরে কোম্পানির নিরীক্ষিত হিসাব ও অন্যান্য কার্যক্রমের ওপর আলোচনা করেন। বিজ্ঞপ্তি।