ফু ওয়াং ফুডের পরিচালক এক লাখ শেয়ার কিনবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফু ওয়াং ফুডের পরিচালক মো. শাহাদাত হোসেন প্রতিষ্ঠানটির এক লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বর্তমান বাজারমূল্যে পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে এ পরিমাণ শেয়ার কিনবেন। গতকাল বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের নিজ কোম্পানির ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার সংরক্ষণ করতে হবে। জানা গেছে, খাদ্য খাতের এই কোম্পানির মোট শেয়ারের পরিমাণ চার কোটি ৪৫ লাখ ২৮ হাজার। এর মধ্যে মাত্র ৫ দশমিক শূন্য ৪ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে। এসইসির নির্দেশনা অনুযায়ী ফু ওয়াং ফুডের উদ্যোক্তা-পরিচালকদের আগামী ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠানটির ২৪ দশমিক ৯৬ শতাংশ শেয়ার কিনতে হবে।