ফু ওয়াং ফুডের পরিচালকের এক লাখ শেয়ার কেনার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফু ওয়াং ফুডের অন্যতম পরিচালক মো. শাহাদাত হোসেন প্রতিষ্ঠানটির এক লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে এই সংবাদ প্রকাশ করা হয়। তিনি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজারমূল্যে পরবর্তী ৩০ কর্ম দিবসে ওই শেয়ারগুলো কিনবেন বলে ঘোষণায় বলা হয়।সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সব সময় নিজ কোম্পানির ৩০ শতাংশ শেয়ার সংরক্ষণ করতে হবে। যাঁদের এই পরিমাণ শেয়ার থাকবে না, তাঁদের আগামী ছয় মাসের মধ্যে ৩০ শতাংশ পূরণ করতে হবে। এর আগে মঙ্গলবার ডিএসইর পক্ষ থেকেও একই প্রস্তাব দেওয়া হয়।ডিএসই সূত্রে জানা যায়, খাদ্য খাতের এই কোম্পানির মোট শেয়ারের পরিমাণ চার কোটি ৪৫ লাখ ২৮ হাজার। এর মধ্যে ৫ দশমিক ০৪ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে। বাকি শেয়ারগুলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে। এসইসির সিদ্ধান্ত অনুযায়ী ফু ওয়াং ফুডের উদ্যোক্তা-পরিচালকদের আগামী ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠানটির ২৪ দশমিক ৯৬ শতাংশ শেয়ার কিনতে হবে।