প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৩ থেকে ২৬ মার্চ ‘ফুড অ্যান্ড অ্যাগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৬’-এর আয়োজন করা হয়েছে। খাদ্যপণ্য ও কৃষিজাত উপকরণের এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করছে আন্তর্জাতিক আয়োজক সংস্থা কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড। চার দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, জার্মানি, জর্ডান, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিতে পারে। প্রদর্শনীতে খাদ্যপণ্য, পানীয়, কৃষিজাত পণ্য, পোলট্রি পণ্য, বিভিন্ন ধরনের কৃষি উপকরণ, পণ্য প্রক্রিয়াজাতকরণ মেশিনারিজসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা করা হবে। প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।