ফুড ক্যাটাগরিতে সবচেয়ে পছন্দের ব্র্যান্ড ফ্রেশ

২০১৪ ও ২০১৫ সালে টানা দুই বছরের মতো ফুড ক্যাটাগরিতে বাংলাদেশের ভোক্তাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ফ্রেশ ব্র্যান্ডের পণ্য। ফুড ক্যাটাগরিতে পরবর্তী অন্য ব্র্যান্ডগুলো হচ্ছে কোকোলা, মার্কস, ম্যাগি ও তীর। সম্প্রতি স্পেনভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কান্তার ওয়ার্ল্ড প্যানেলের ব্র্যান্ড ফুটপ্রিন্ট শীর্ষক স্টাডি এই তথ্য প্রকাশ করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে খাদ্য, পানীয়, স্বাস্থ্য ও সৌন্দর্য এবং গৃহস্থালি ক্যাটাগরির দুই শতাধিক পণ্যের বাজারসংক্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে কান্তার ওয়ার্ল্ড প্যানেল প্রতিবছর এ প্রতিবেদন প্রকাশ করে থাকে। বিজ্ঞপ্তি।