ফুর্তি করলে বাড়তি কর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেস্তোরাঁয় ফ্লোর শো করে নাচানাচি করবেন? মনের দুঃখ-কষ্ট ভুলতে বা আনন্দ উদ্যাপনে মদ খাবেন? তাহলে কিন্তু এবারের বাজেটে আপনার জন্য দুঃসংবাদই দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী যে প্রস্তাব করেছেন, তাতে ফুর্তি করতে গেলে আপনার খরচ আগের চেয়ে বাড়বে।
কারণ হোটেল-রেস্তোরাঁর এসব সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। আগে এই হার ছিল ১০ শতাংশ।
ইদানীং শহর এলাকায় কমিউনিটি সেন্টার ও রেস্তোরাঁয় গায়েহলুদ বা এই জাতীয় অনুষ্ঠানে ডিজে পার্টির আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে খুব নাচানাচি, হই-হুল্লোড় হয়।