ফুল রপ্তানিতে নগদ সহায়তার আশ্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে ফুলের উৎপাদন দিন দিন বাড়ছে। এর ফলে এখন স্বল্প পরিসরে ফুল রপ্তানি হচ্ছে। ফুলের রপ্তানি বাড়াতে নগদ আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী। ১০ সদস্যের প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মো. আবদুর রহিম।
তোফায়েল আহমেদ বলেন, আধুনিক পদ্ধতিতে ফুল চাষ করলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। বাংলাদেশে উৎপাদিত ফুল বর্তমানে সীমিত আকারে দুবাই, সৌদি আরব ও কাতারে রপ্তানি হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ফুলের উৎপাদন বৃদ্ধি ও রপ্তানির জন্য দেশের ফুলচাষি ও ফুল ব্যবসায়ীদের সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। ফুল বিদেশে রপ্তানিতে সরকার প্রয়োজনে নগদ আর্থিক সহায়তা দেবে।