ফুলগাজীতে এফএসআইবিএলের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফেনীর ফুলগাজীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ফুলগাজী শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী শাখাটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান এস এম নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ওয়াহিদুর রহমান, ফুলগাজী শাখার ব্যবস্থাপক এ কে এম আহসান করিম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।