প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেডারেল ইনস্যুরেন্স কোম্পানি ২০১৪ সালের শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার অনুমোদন করেছে। ঢাকায় গত সোমবার অনুষ্ঠিত কোম্পানির ২৭তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল। সভায় কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান আবদুল খালেক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, বিমা দাবি কমিটির চেয়ারম্যান ছবিরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি