ফেডারেল ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের রাইট শেয়ার অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইনস্যুরেন্সের ২: ১ ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ১: ১ রাইট শেয়ার অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানান।এসইসি সূত্রে জানা যায়, ফেডারেল ইনস্যুরেন্স ১০ টাকা মূল্যের দুই কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৪৮০টি শেয়ারের মাধ্যমে বাজার থেকে ২২ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা সংগ্রহ করবে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত বছর ১৬ মে শেয়ারহোল্ডারদের জন্য ২: ১ রাইট শেয়ার (প্রতি শেয়ারে দুটি রাইট শেয়ার) ঘোষণা করে। অনুমোদিত মূলধন বৃদ্ধির লক্ষ্যে এই রাইট ঘোষণা করা হয়।অন্যদিকে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ১০০ টাকা মূল্যের ৮১ লাখ ৪৬ হাজার ৬০০টি শেয়ারের মাধ্যমে বাজার থেকে ৮১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা সংগ্রহ করবে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ১৫ ফেব্রুয়ারি শেয়ার হোল্ডারদের জন্য ১: ১ রাইট শেয়ার (প্রতিটি শেয়ারে একটি রাইট শেয়ার) ঘোষণা করে।