ফেডারেল ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন তারিখ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফেডারেল ইনস্যুরেন্স ও অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ঘোষিত রাইট শেয়ারের সাবস্ক্রিপশন তারিখ ঘোষণা করা হয়েছে।আজ বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ফেডারেল ইনস্যুরেন্সের ঘোষিত রাইট শেয়ারের সাবস্ক্রিপশন আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে। চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ৮ আগস্ট।আর অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ঘোষিত রাইট শেয়ারের সাবস্ক্রিপশন আগামী ৬ সেপ্টেম্বর শুরু হবে। চলবে ২ অক্টোবর পর্যন্ত। রেকর্ড ডেট ১১ আগস্ট।গত মঙ্গলবার ফেডারেল ইনস্যুরেন্সের ২: ১ ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১: ১ রাইট শেয়ার অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।