ফেনী এবং ধূপখোলায় এপেক্সের নতুন আউটলেট উদ্বোধন

ঈদে গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও মানসম্পন্ন ফুটওয়্যার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বুধবার (১৪ জুন) ফেনী এবং রাজধানীর ধূপখোলাতে নতুন দুটি আউটলেট উদ্বোধন করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। বৃহস্পতিবার (১৫ জুন) চট্টগ্রাম ও সিলেটে নতুন পরিসরে আরও সাতটি আউটলেট উদ্বোধন করে এপেক্স। ক্রেতাদের স্বাচ্ছন্দ্য এবং শপিং এক্সপেরিয়েন্স আরো উন্নত করার কথা মাথায় রেখে শোরুমগুলো ডিজাইন করা হয়েছে।
এই আউটলেটগুলোতে থাকছে এপেক্সের বিভিন্ন ব্র্যান্ডের আকর্ষণীয় জুতা, স্যান্ডেল এবং এক্সেসরিজের সমারোহ। ক্রেতাদের ভিন্ন ভিন্ন চাহিদা ও রুচিকে মাথায় রেখে এপেক্সের রয়েছে নয়টি ইন-হাউস ব্র্যান্ডস ও একটি আন্তর্জাতিক ব্র্যান্ড-ভেঞ্চুরি; এপেক্স, স্প্রিণ্ট, ম্যাভেরিক, মুচি, নিনো রসি, স্যান্ড্রা রোসা, টুইঙ্কলার, স্কুলস্মার্ট এবং ডক্টর মক।
উদ্বোধনী অনুষ্ঠানে এপেক্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গিয়াস হোসেন এবং হেড অফ রিটেইল অপারেশন মো. তাইফুর রহমান ও অন্যান্য জেষ্ট্য অফিশিয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।