ফেনী চেম্বারের নতুন নেতৃত্ব নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল রকিব কাজমী। একই সঙ্গে আইনুল কবির শামীম জ্যেষ্ঠ সহ-সভাপতি, আবদুল গোফরান ও আবদুল আউয়াল কনিষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন।চেম্বারের নবনির্বাচিত ২৪ পরিচালকের মধ্য থেকে তাঁরা সম্প্রতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।নতুন কার্যনির্বাহী পর্ষদের সদস্য বা পরিচালকেরা হলেন আনোয়ার হোসেন ভূঞা, মামুনুর রশিদ, রাশেদুল হক হাজারী, ছায়েদুল হক, কে বি এম সাহজাহান, হারুর অর রশিদ, ফরিদ উদ্দিন পাঠান, হাজি আলাউদ্দিন, গিয়াস উদ্দিন, ইকবাল হোসেন, গোলাম সরওয়ার, আবদুল মোতালেব হুমায়ুন, ইফতেখার উদ্দিন খান, খোন্দকার নজরুল ইসলাম, আবুল কাশেম, গোলাম ফারুক, বজলুল করিম মজুমদার, মজিবর রহমান, বোরহান উদ্দিন ও জাফর উদ্দিন।