ফেনী চেম্বারের নতুন সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনুল কবীর শামীম ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। গত ১৯ ফেব্রুয়ারি চেম্বারের সভাপতি আবদুল রকিব কাজমীর মৃত্যুবরণের কারণে সভাপতির পদটি শূন্য হয়। গতকাল মঙ্গলবার ফেনী চেম্বার কার্যালয়ে সংগঠনের পরিচালকমণ্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়। এতে পরিচালকদের ভোটে সভাপতির শূন্যপদে আইনুল কবীর শামীম নির্বাচিত হন। এ ছাড়া আবদুল গোফরান বাচ্চুকে জ্যেষ্ঠ সহসভাপতি, আনোয়ার হোসেন ভূঁঞা ও আবদুল আউয়াল সবুজকে কনিষ্ঠ সহসভাপতি নির্বাচিত করা হয়েছে।