ফেনী চেম্বারের নতুন সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনুল কবীর শামীম পুনরায় ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন। গোলাম মাওলা জে৵ষ্ঠ সহসভাপতি বির্বাচিত হয়েছেন এবং সাইফুর রহমান ও আবদুল আউয়াল সবুজ সহসভাপতি নির্বাচিত হন। তাঁরা চেম্বারের নবনির্বাচিত পরিচালকদের ভোটে কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ২০১৫-১৭ সাল মেয়াদের নির্বাচিত হন। এর আগের চেম্বারের সাধারণ সদস্যদের ভোটে পরিচালকদের নির্বাচিত করেন। নবনির্বাচিত পরিচালকেরা হলেন: আবদুস সেলিম, ফরিদ উদ্দিন আহম্মদ পাঠান, রাশেদুল হক, মামুনুর রশীদ, নাসির উদ্দিন খান, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ, আশরাফ উদ্দিন ভূঞা, মোশারফ হোসেন ভূঞা, গোলাম মাওলা, আবুল কাশেম, ইফতেখার উদ্দিন খান, গোলাম ফারুক, খোন্দকার নজরুল ইসলাম, বজলুল করিম মজুমদার, মজিবর রহমান ওরফে সোহেল, এ কে এম রফিকুল হক, জালাল উদ্দিন ওরফে বাবলু, সিরাজুল ইসলাম পাটোয়ারী, কামরুজ্জামান আরিফ, ফারুক আহমেদ ও জাফর উদ্দিন।