ফেনী চেম্বারের নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য মন্ত্রণালয় ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত ঘোষণা করেছে।গতকাল মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক নাজমুল আহসান মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে এ স্থগিতাদেশ প্রদান করা হয়েছে। আগামী ১ অক্টোবর ফেনী চেম্বারের নির্বাচনের দিন ধার্য ছিল।বাণিজ্য মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, ফেনী চেম্বারের গত ২ জুলাই অনুষ্ঠিত সভায় নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়। যা চেম্বারের সভাপতি বাতিল করে মন্ত্রণালয়কে অবহিত করেন। চেম্বারের ১৯ জুলাইয়ের সভায় নির্বাচনী কার্যক্রমকে কেন্দ্র করে বাগিবতণ্ডা, রসিদ বই ছিনিয়ে নেওয়ার অভিযোগ এবং সংশ্লিষ্ট থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) রেকর্ড করা হয়।চেম্বারের কিছু সদস্য ঘোষিত নির্বাচন তফসিলের প্রতি অনাস্থা জ্ঞাপন করে প্রশাসক নিয়োগের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেন।অপরদিকে চেম্বারের সভাপতি ২ ও ১৯ জুলাই অনুষ্ঠিত সভার কার্যবিবরণীর যথার্থতা সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয়ে লিখিতভাবে আপত্তি জানান। চেম্বারের সিনিয়র সহসভাপতি গোলাম মাওলাসহ ১২ জন সদস্য ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান করা না হলে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসক নিয়োগের আবেদন জানিয়েছেন।