ফেনীতে ইবিএলের প্রথম সৌরশক্তি ব্যবহারকারী শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী শহরের এসএসকে রোডে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ৪৬তম শাখা চালু করা হয়েছে। শাখাটি হচ্ছে এই ব্যাংকের চতুর্থ এসএমই ও কৃষি শাখা। এ ছাড়াও এটি হচ্ছে সৌরশক্তি ব্যবহারকারী প্রথম ইবিএল শাখা।ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান গত বুধবার ব্যাংকের এই নতুন শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুসা, এসএমই বিজনেস-প্রধান খোরশেদ আলম, মাঝারি ব্যবসায়-প্রধান আহমেদ রশিদ জয় এবং প্রশাসন ও নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অব.) আবদুস সালামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনলাইন সুবিধাসমৃদ্ধ এই শাখাটি থেকে গ্রাহকেরা কৃষি, এসএমই, ভোক্তা ঋণসহ বিভিন্ন সেবা লাভ করবেন। চলতি ২০১০ সালে ইবিএল দেশের বিভিন্ন স্থানে আরও তিনটি শাখা চালু করবে। বিজ্ঞপ্তি।