ফেনীতে এক দিনে বিকেবির ৬৮ লাখ টাকার ঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ফেনী অঞ্চলের দাগনভূঞা, ছাগলনাইয়া, পরশুরাম, জয়লস্কর, শুভপুর ও আফতাব বিবি শাখার উদ্যোগে গতকাল বুধবার ৬৬ জন কৃষকের মধ্যে ৬৭ লাখ ৫০ হাজার টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে।ব্যাংকের ফেনী আঞ্চলিক অফিস চত্বরে এই প্রকাশ্য ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ নিয়ে বিকেবি ফেনী অঞ্চলে ৬৭টি প্রকাশ্য অনুষ্ঠানের মাধ্যমে এক হাজার ৩০৯ জন কৃষকের মধ্যে চার কোটি টাকার ঋণ বিতরণ করল।ব্যাংকের ফেনীর আঞ্চলিক ব্যবস্থাপক এরশাদ উদ্দিন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান। এতে ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোর ব্যবস্থাপকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিকেবির কর্মকর্তারা জানান, চলতি ২০০৯-১০ অর্থবছরে কৃষি ব্যাংক ফেনী অঞ্চলে বিভিন্ন খাতে মোট ৬৫ কোটি টাকার ঋণ বিতরণের কর্মসূচি নিয়েছে। ইতিমধ্যে আট হাজার ৯৮১ জন কৃষকের মধ্যে ৩০ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এ ছাড়া ৫৮ কোটি টাকার ঋণ আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আট হাজার ৫৫৯ জন কৃষকের কাছ থেকে ২৪ কোটি টাকা আদায় করা হয়েছে।