ফেনীতে এনসিসি ব্যাংকের এটিএম বুথ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক লিমিটেড ফেনী শহরের ট্র্যাংক রোডে একটি নতুন এটিএম বুথ চালু করেছে।ব্যাংকের চেয়ারম্যান নূরুন নেওয়াজ প্রধান অতিথি হিসেবে সম্প্রতি এটিএম বুথটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক খায়রুল আলম চাকলাদার।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন, উপব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার দাশ ও টি এম ফারুক চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বুথের মাধ্যমে এনসিসি ব্যাংকের গ্রাহকেরা বিনা মূল্যে ২৪ ঘণ্টা নগদ উত্তোলন, ব্যালেন্স জানা, ইউটিলিটি বিল পরিশোধ করার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি।