ফেনীতে এমটিবির দুটি এজেন্ট ব্যাংকিং সেন্টার

.
.

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ফেনী সদরের মমতাজ মিয়ার হাট এবং বাগেরহাটে দুটি এজেন্ট ব্যাংকিং সেন্টারের উদ্বোধন করেছে। এমটিবির সাবেক চেয়ারম্যান রাশেদ এ চৌধুরী সেন্টার দুটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, হেড অব এজেন্ট ব্যাংকিং মদন মোহন কর্মকার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।